আবার ছাড়াছাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার ও সেলেনা গোমেজ
জাস্টিন বিবার ও সেলেনা গোমেজ

বিনোদন সাংবাদিকদের এই হয়েছে এক জ্বালা। কখন তাঁরা একসঙ্গে হচ্ছেন, কখন আবার বিচ্ছেদের পথে—হিসাব রাখাই দায়। তাঁদের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’-এর হালনাগাদ তথ্য রাখতে আস্ত একটা খেরোখাতাই দরকার। সর্বশেষ খবরটা হলো, জাস্টিন বিবার আর সেলেনা গোমেজের মধ্যে আবার বিচ্ছেদ হয়েছে। আর এবার নাকি সেলেনা রীতিমতো নাকে খত দিয়ে প্রতিজ্ঞা করেছেন, বিবারের মিষ্টি কথায় আর কখনো চিড়ে ভেজাবেন না। দুয়ারটা চিরতরে বন্ধ!
এমন প্রতিজ্ঞা সেলেনা আগেও করেছিলেন। কিন্তু বিবার আবার ঠিকই তাঁর হৃদয়রাজ্য হরণ করে নেন কী করে যেন। সেলেনা তাই এবার ঠিক করেছেন, বিবারের সঙ্গে সম্পর্কের ঘেরাটোপ থেকে বের হয়ে আসতে দ্রুতই নতুন আরেকটা সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলবেন। সেলেনার পাণিপ্রার্থীর তালিকাটাও কিন্তু ছোট নয়। লিয়াম হেমসওয়ার্থ, হ্যারি স্টিলেস, অ্যানসের এলগর্ট, টিম টেবো...। এর মধ্যে হেমসওয়ার্থই হতে পারে যোগ্য রাজপুত্তুর। কারণ, বিবারের মতো তিনি নাটুকেপনা করেন না। মানুষ হিসেবেও বিনয়ী। হলিউড লাইফ।