আবারও জোলির বাড়িবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের একসঙ্গে অনেক সম্পদ। কিন্তু বিচ্ছেদের পর ছয় সন্তান নিয়ে জোলি ক্যালিফোর্নিয়ার মালিবু সৈকতের কাছে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। কিছুদিন সেখানে থেকেই আবার বাড়ি বদল করলেন জোলি। সৈকত থেকে এবার গেলেন পাহাড়ের কাছে। হিডেন হিলের এই বাড়িও আয়তনে বিশাল।
একটি সূত্র জানায়, নতুন এই বাড়ির আয়তন ৮ হাজার ২৮৪ বর্গফুট। ১৯৯১ সালে নির্মিত এই বাড়ির শয়নকক্ষ ৬টি, স্নানঘরও রয়েছে ৬টি। বাড়ির মালিক ৬৮ লাখ ৯৫ হাজার মার্কিন ডলারে বাড়িটি বিক্রি করতে চান বলে জানা গেছে।

ছয় সন্তানের অভিভাবকত্ব জোলি একাই নিতে চান। সম্প্রতি একটি সাময়িক রায়ের মাধ্যমে সন্তানদের অভিভাবকত্ব পেয়েছেন এই অভিনেত্রী। পিট কেবল তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। তাও আবার সাক্ষাৎ করতে হবে একজন থেরাপিস্টের উপস্থিতিতে। ভ্যারাইটি।