আবারও মধুর প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাডলে কুপার, ইরিনা শায়েক
ব্র্যাডলে কুপার, ইরিনা শায়েক

কিছুদিন আগেও ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর রুশ সুপার মডেল ইরিনা শায়েকের প্রেমের খবর আর ছবিতে পত্রিকাগুলোর পাতা ভরে উঠত। দিন দ্রুত বদলেছে, আর এরই মধ্যে প্রেমিকও বদলে ফেলেছেন এই সুন্দরী মডেলকন্যা। ইরিনার প্রেমের খবর আবারও যথারীতি শিরোনাম হচ্ছে কিন্তু রোনালদো এখন আর তাঁর প্রেমিক নন; বদলে সবাইকে লিখতে হচ্ছে ব্র্যাডলে কুপারের নাম।
হলিউডের তারকা ব্র্যাডলে কুপার আর রুশ মডেলকন্যা ইরিনা শায়েক যে ভেতরে-ভেতরে পরস্পরের দিকে ঝুঁকছেন এ বছরের মে মাসের দিকেই গণমাধ্যমগুলো সে খবর প্রকাশ করেছিল। ইতিউতি, এখানে-ওখানে দুজনের দেখা করার খবরও মাঝেমধ্যেই সংবাদ হতো। কিন্তু এ আগস্টে তাঁরা প্রকাশ্যেই একসঙ্গে চলাফেরা করছেন। ভাবটা এমন যে লোকে দেখলেই বা কী আর লিখলেই বা কী! সবার সামনে চুমু খাওয়া থেকে শুরু করে একটা বেপরোয়া ভাব নিয়েই দুজন দুজনের সঙ্গ চাইছেন। যুক্তরাজ্যের মিরর ডটকম জানিয়েছে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ইদানীং অধিকাংশ সময়ই এ দুজন একত্রে কাটাচ্ছেন। ২৯ বছর বয়সী এই সুন্দরী রুশ মডেল ওয়েস্ট এন্ডের মঞ্চে ব্র্যাডলির টানা বারো সপ্তাহের অভিনয় ব্যস্ততার ক্লান্তির ফাঁকফোকরগুলোকে ভরিয়ে তুলছেন অনির্বচনীয় মধুর প্রেমে।