আবারও শারমীনের হাতে অস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ছয়েক আগে শারমীন তাঁর একটি তথ্যচিত্রের প্রদর্শনীতে এসেছিলেন বাংলাদেশে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারীদের নিয়ে তৈরি করেছেন তথ্যচিত্র জার্নি অব এ থাউজ্যান্ড মাইলস: পিসকিপারস। বলেছিলেন, বাংলাদেশ নিয়ে কাজ করতে সব সময় আগ্রহী তিনি। সেভিং ফেসেস দিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের এই নারী নির্মাতা জিতেছিলেন অস্কার। এবার ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ড আসরে সেই শারমীন ওবায়েদ চিনয় বাজিমাত করলেন আবারও। এ গার্ল অন দ্য রিভার-এর সুবাদে জিতলেন স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগের অস্কার।
একাডেমি অ্যাওয়ার্ডের ওয়েবসাইট, এএফপি, দ্য হলিউড রিপোর্টার, বিবিসি, লস অ্যাঞ্জেলেস টাইমস ও ডেইলি মেইল অবলম্বনে