আর নয় আয়রন ম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ডাউনি জুনিয়র
রবার্ট ডাউনি জুনিয়র

২০০৮ সাল থেকে হয়তো অনেকেই হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়রের নাম ভুলে গিয়ে তাঁকে ‘আয়রন ম্যান’ বলে ডাকতে শুরু করে। কেননা প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেলের ‘আয়রন ম্যান’ ও ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের ছবিগুলোতে মারভেল কমিকসের অতিমানব টনি স্টার্ক তথা ‘আয়রন ম্যান’ চরিত্রটি করে আসছেন তিনি। সেই থেকে এ পর্যন্ত, অনেক হয়েছে। তাই এবার লাল বর্মটাকে আলমিরায় তুলে রাখতে চান ডাউনি। মানে এই চরিত্রটি আর করবেন না তিনি। বারবার একই চরিত্রে অভিনয় করে আর একঘেয়েমির জন্ম দিতে চান না।

নিউজ কর্প অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাউনি জুনিয়র সম্প্রতি বলেন, একই চরিত্রে অভিনয়ের ব্যাপারটা চক্রাকার। তাই এই একই কাজ বারবার করতে গিয়ে তিনি ‘আয়রন ম্যান’কে একঘেয়ে কিংবা বিরক্তিকর বানিয়ে ফেলতে চান না। মানুষ চেয়েছে এবং সুযোগ পেয়েছেন বলেই এত দিন আয়রন ম্যান সেজেছেন। এখন হয়তো সময় এসেছে এই চরিত্রের আবেদন ধরে রাখার এবং একে বিদায় জানানোর। তিনি বলেন, ‘এটা বিরক্তিতে পরিণত হওয়ার আগে আমি আমার জার্সিটা খুলে সাজিয়ে রাখতে চাই।’

৭ জুলাই মুক্তি পাবে স্পাইডারম্যান: হোমকামিং। এতেও আছেন আয়রন ম্যান। তাঁকে আরও দেখা যাবে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার–এর দুই কিস্তিতে। স্কুপহুপ