আর হলিউডে ফিরবেন না লিন্ডসে লোহান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিন্ডসে লোহান
লিন্ডসে লোহান

হলিউডের ‘প্রবলেম সেলিব্রিটি’ হিসেবে পরিচিত অভিনেত্রী লিন্ডসে লোহান আর হলিউডে ফিরবেন না। সম্প্রতি লিন্ডসে লোহানের কাছের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

লিন্ডসের এই না ফেরার সিদ্ধান্ত নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কেউ কেউ বলছেন তাঁর যাপিত জীবনের কারণে সংবাদমাধ্যমগুলোর নিরন্তর পেছনে লেগে থাকাই হয়তো এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে লিন্ডসেকে।

এদিকে লিন্ডসের খুব কাছের একটি সূত্র জানিয়েছে, হলিউড ছাড়ার পর এখন অনেক ভালো আছেন লিন্ডসে। আর এ কারণেই তিনি হলিউডে আর ফিরবেন না।

ব্যক্তি জীবনে রীতিমতো স্বেচ্ছাচারী এই অভিনেত্রীর জীবনযাপন বরাবরই আলোচনার ঝড় তুলেছে সংবাদমাধ্যমে। শৈশবেই তারকা খ্যাতি পেয়ে যাওয়ার বিষয়টিকেও অনেকে লিন্ডসের এই উচ্ছৃঙ্খল জীবন যাপনের পেছনের কারণ বলে থাকেন। আবার অনেকেই লিন্ডসের পারিবারিক জীবন, বাবার উচ্ছৃঙ্খল জীবন যাপনও তাঁকে প্রভাবিত করে থাকবে বলে মন্তব্য করেছেন।

যা-হোক লিন্ডসে লোহান নিজে কিছু না বললেও তিনি যে আর হলিউডে ফিরছেন না—এ সম্পর্কে এই অভিনেত্রীর খুব কাছের একটি সূত্র নিশ্চিত করে জানিয়েছে।


সূত্রটি জানিয়েছে, এই ‘মিন গার্লস’ তারকা লন্ডনে খুব সাদামাটা আটপৌরে এক শান্তির জীবনই বেছে নিয়েছেন। আর সেখানেই তিনি অনেক ভালো আছেন।

সূত্রটি জানিয়েছে, লন্ডনে লিন্ডসে লোহান তাঁর প্রেমিক রাশিয়ান ব্যবসায়ী ইগর তারাবাসভের সঙ্গে চমৎকার আছেন। হলিউডে ফেরার তাঁর বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। পিটিআই। এইসশোবিজ।