আরেকটি রোমান্টিক ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে দীপিকা পাড়ুকোন ও ভিন ডিজেল
‘দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে দীপিকা পাড়ুকোন ও ভিন ডিজেল

শুটিং চলছে। সেট থেকে একের পর এক ছবি শেয়ার করছেন শিল্পীরা। কখনো ভারতীয় ললনা দীপিকা পাড়ুকোন আবার কখনো হলিউডের গতিমানব ভিন ডিজেল। দুজনকে একসঙ্গে পর্দায় দেখার আগ্রহ ক্রমশ বাড়ছে ভক্তদের।
ডি জে কারুসোর এক্স এক্স এক্স সিরিজের ‘দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির শুটিং চলছে। মঙ্গলবার শুটিংয়ের সময়কার একটি রোমান্টিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দীপিকা। ‘দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর ‘সেরেনা’ ও ‘জ্যান্ডার’ এ ছবি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তৈরি করেছে বিশেষ আবেদন।
‘দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ এক্সএক্সএক্স সিরিজের তৃতীয় ছবি। এ বছরের জানুয়ারি মাসে শুরু হয় এর শুটিং। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালে। এর আগে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বানশালির ছবি ‘বাজিরাও মাস্তানি’তে। সিনেমার দৃশ্যগুলো থেকে একের পর এক ছবি দিয়ে ভক্তদের স্নায়ুর ওপর যেন এক রকম চাপই ফেলছেন দীপিকা। এনডিটিভি।