আলোচনায় এমি ওয়াইনহাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমি ওয়াইনহাউস l ছবি: কান উৎ​সবের প্রেস বিভাগ
এমি ওয়াইনহাউস l ছবি: কান উৎ​সবের প্রেস বিভাগ

যাঁরা মনে করেন দর্শকের মনে প্রামাণ্যচিত্র মোটেও নাড়া দেওয়ার ক্ষমতা দিতে পারে না, তাঁদের দেখতে হবে এমি। আসিফ কাপাডিয়ার তৈরি এই প্রামাণ্যচিত্রটি কান উৎসবে সাড়া ফেলেছে। ছবিটি এবার আছে ‘আউট অব কম্পিটিশন’ বিভাগে। অকালে অভিমান নিয়ে চলে যাওয়া সংগীতশিল্পী এমি ওয়াইনহাউসের জীবনের দুর্লভ কিছু মুহূর্ত ধরা আছে এই চলচ্চিত্রে। ছবিটির বিষয় হৃদয় ছুঁয়ে গেছে দর্শকদের। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোরও দারুণ প্রশংসা পেয়েছে এটি।
নানামুখী চাপে অনেক বড় প্রতিভা কীভাবে অকালে হারিয়ে যায়, যুক্তরাজ্যের তরুণ নির্মাতা আসিফ কাপাডিয়া সেটাই তাঁর এ চলচ্চিত্রে তুলে ধরেছেন। সফলও হয়েছেন দারুণভাবে।