আসছে জুরাসিক ওয়ার্ল্ড ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুরাসিক ওয়ার্ল্ড
জুরাসিক ওয়ার্ল্ড

আগামী বছর ফেব্রুয়ারিতে ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর সিরিয়াল ‘জুরাসিক ওয়ার্ল্ড ২’-এর কাজ শুরু হতে পারে। পরিচালকেরও পরিবর্তন হয়েছে। ‘জুরাসিক ওয়ার্ল্ড ২’ পরিচালনা করবেন হুয়ান আন্তোনিও বাইয়োনা। খবর এইস শোবিজের।

প্রি-প্রোডাকশনের তারিখ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর পরিচালক কলিন ট্রেভারোর কথা অনুযা​য়ী হাওয়াই-এ খুব বেশি সময় দেবেন না ছবির কারিগরীকর্মীরা। ছবিটির বেশির ভাগ চিত্রায়িত হবে লন্ডনের পাইনউড স্টু​ডিওতে। তবে ‘জুরাসিক ওয়ার্ল্ড ২’ আগের ‘জুরাসিক ওয়ার্ল্ড’ এর মতো হচ্ছে না।

ট্রেভারো বলেন, ‘জুরাসিক ওয়ার্ল্ডে’র ফলোআপ হিসাবে তিনি বিভিন্ন কোম্পানির ডাইনোসরের ক্লোনিংকে মুখ্য করবেন। ছবিটি ২০১৮ সালের ২২ জুন আমেরিকায় মুক্তির কথা আছে।

ক্রিস প্যাট ও ব্রাইস ডালাস হাওয়ার্ড থাকছেন আবারও। নির্বাহী প্রযোজক হিসাবে আছেন স্টিভেন স্পিলবার্গ। পরিচালনা করবেন বাইয়োনা, চিত্রনাট্য লিখেছেন ট্রেভারো ও ডেরেক কনোলি।

ডিএনএ