আসছে টার্মিনেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টার্মিনেটর ছবিতে অভিনয় করবেন এমিলিয়া ক্লার্ক
টার্মিনেটর ছবিতে অভিনয় করবেন এমিলিয়া ক্লার্ক

‘হাসতা লা ভিসতা বেইবি’ বলে গিয়েছিলেন টার্মিনেটররূপী আর্নল্ড শোয়ার্জনেগার। এবার ফিরছেন নতুন রূপে। সঙ্গে আছেন একঝাঁক তরুণ জনপ্রিয় তারকা। শুরু হচ্ছে ‘টার্মিনেটর’ সিরিজের নতুন সিনেমার শুটিং। আগামী বছরের জুলাই মাসে মুক্তি পেতে পারে ছবিটি, নাম টার্মিনেটর: জেনিসিস।
২০২৯ সালের পটভূমিতে এগোবে নতুন এই ছবির ঘটনা। স্কাইনেট নামের কৃত্রিম বুদ্ধিমত্তার শয়তানকে ঠেকাবে এবার টার্মিনেটর। সঙ্গে থাকবে স্কাইনেটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা একদল মানুষ, যাদের দলের নাম রেজিস্টেন্স।
টিভি সিরিজপ্রিয় দর্শকেরা এই ছবিটি নিয়ে বাড়তি আগ্রহ করবেন। কারণ ‘গেম অব থ্রোনস’ সিরিজের খালিসি চরিত্রে অভিনয়কারী এমিলিয়া ক্লার্ক অভিনয় করছেন এতে। আরও আছেন ডক্টর হুখ্যাত ম্যাট স্মিথ।
ডেইলি মেইল