আহত ব্যাটম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটম্যানের ভূমিকায় বেন অ্যাফ্লেক
ব্যাটম্যানের ভূমিকায় বেন অ্যাফ্লেক

ছিঁচকে কিংবা দুঁদে খলনায়কও নয়। এবার ব্যাটম্যানের লড়াইটা নাকি এক্কেবারে সুপারম্যানের বিরুদ্ধেই! ছবির নাম আর প্রচারণায় তো সে কথাই বলা হচ্ছে। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান । এই প্রথম ডিসি কমিকসের দুই সুপারহিরো মুখোমুখি রুপালি পর্দায়। কিন্তু পয়লা দফায় কুপোকাত ব্যাটম্যানই। না, সুপারম্যানের সঙ্গে লড়াই করতে গিয়ে নয়, শুটিংয়ে ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে গিয়েই আহত হয়েছেন নয়া ব্যাটম্যান বেন অ্যাফ্লেক।
একটি স্টান্ট করতে গিয়ে বাঁ কাঁধে মারাত্মক চোট পান অ্যাফ্লেক। ৪২ বছর বয়সী এই অভিনেতাকে চিকিৎসকেরা আপাতত কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন। ঘনিষ্ঠ একজন বলছেন, ‘বেশ ভালোই লেগেছে ওর। ও এই চরিত্রের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছে। কঠোর পরিশ্রমও করেছে। দিনে দুবার, কখনো কখনো তিনবার করে জিমে গেছে।’ পিটিআই।