আহা চুল!

না, ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’ ছিল না; বরং বলা ভালো, হায় চুল, সোনালি ডানার চুল। নিজের সেই লালচে আভা ছড়ানো সোনালি চুল কেটে-ছেঁটে ফেললেন এমা স্টোন। অ্যামেজিং স্পাইডারম্যান তারকার চুলের প্রেমে পড়েছিলেন যে ভক্তরা, তাঁদের জন্য নিঃসন্দেহে এটা দুঃসংবাদ। তবে পুরোটা না শুনেই মন খারাপ করবেন না। কারণ, স্টোন তো আর বয়কাট দেননি, আর্মি ছাঁটও নয়। চুলটা আগের চেয়ে ছোট করেছেন বটে, কিন্তু এই নতুন স্টাইলেই নাকি আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় লাগছে তাঁকে!
ভেনিস চলচ্চিত্র উৎসবে নতুন এই বেশ নিয়েই হাজির হয়েছিল ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। লালগালিচায় স্টোনকে দেখাচ্ছিল পান্নার পাথরের মতো। পরনের জালি জালি পোশাকটা যে ছিল পান্না রঙের। এদিকে স্টোন যখন চুল ছোট করেছেন, প্রেমিক অ্যান্ড্রু গারফিল্ড আবার ঠিক উল্টো। ইতালির ভেনিসে ঢের লম্বা চুল আর একমুখ দাড়িগোঁফের গারফিল্ডকেই দেখা গেছে কদিন আগে। পিটিআই।