ই-নাইটলি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন যুগটা হচ্ছে ‘ই-যুগ’। চিঠিও এখন ‘ইলেকট্রনিক’ হয়ে গেছে ই-মেইল! ই-তে এন্টারটেইনমেন্টও। সেই বিনোদনজগতের বাসিন্দারা কি ‘ই-যুগ’ থেকে দূরে থাকতে পারেন? কেইরা নাইটলি তাই ইদানীং
ই-শপিংয়ে মজেছেন। দোকানে ঘুরে ঘুরে বেদম দর-কষাকষি করে জিনিস কেনায় মজা আছে। কিন্তু তারকাদের এর জন্য হ্যাপাও সইতে হয়। ভক্ত-পাপারাজ্জিদের উৎপাত তো আছেই।
সবচেয়ে ভালো সমাধান তাই মাউসের ক্লিক। ঘরে বসেই কিনে ফেলা। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছবির এই তারকা বলছেন, এমনিতে আর দশটা মেয়ের মতো শপিংয়ের নেশা নাকি তাঁর নেই। যেটুকু কেনাকাটা করেন, এখন সেটা সেরে ফেলেন ইন্টারনেটেই। আইএএনএস।