ইংরেজি শিক্ষক বেনেডিক্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনেডিক্ট কাম্বারব্যাচ
বেনেডিক্ট কাম্বারব্যাচ

হলিউড অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ একসময় শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। তা–ও আবার সাধারণ শিক্ষার্থীদের শিক্ষক নন, তিব্বতিয়ান একটি বৌদ্ধবিহারে বৌদ্ধ ভিক্ষুদের ইংরেজি শেখাতেন এই অভিনেতা। বেনেডিক্ট জানান, নেপালে এক বছর কাটানোর সময় সেখানকার একটি তিব্বতিয়ান বৌদ্ধবিহারের ভিক্ষুদের ক্লাস নিতেন তিনি।
বেনেডিক্ট আরও জানান, তাঁর সে সময়ের অভিজ্ঞতা দারুণ। প্রতিদিন সকালে ভিক্ষুদের ইংরেজি ক্লাস নিয়েই বন্ধুদের নিয়ে বেরিয়ে যেতেন এই নায়ক। নেপালের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। আর বাকি সময়ে দার্শনিক নানা মত ও ভাবনা নিয়ে পড়াশোনা করতেন।
এই ‘শার্লক হোমস’ তারকা বলেন, ‘বিশ্বব্রহ্মাণ্ডের নানা বিষয় আমি তখন বুঝতে চেষ্টা করতাম। আমার মনে হয়, বিজ্ঞানেও আধ্যাত্মিকতা আছে, যুক্তিতেও আছে বিস্ময়। আর এই পৃথিবী নিয়ে যত বেশি ভাববেন, এটি আপনার কাছে ততই বিস্ময়কর মনে হবে।’ আইএএনএস।