ইটস সিক্রেট!: স্পিলবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন স্পিলবার্গ ও পিটার জ্যাকসন
স্টিভেন স্পিলবার্গ ও পিটার জ্যাকসন

‘এটা খুবই গোপনীয়, কেউ এ সম্পর্কে জানে না।’ বললেন স্টিভেন স্পিলবার্গ। তবু গোপন থাকল না। বেরিয়ে গেল কথাটি। ‘জুরাসিক পার্ক’ নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ও ‘দ্য লর্ড অব দ্য রিংস’ নির্মাতা পিটার জ্যাকসন জোট বাঁধছেন। স্পিলবার্গের কোম্পানি অ্যাম্বলিন পার্টনারস-এর একটি গোপন প্রকল্পতে কাজ করবেন পিটার জ্যাকসন, খবর ভ্যানিটি ফেয়ারের। তবে গোপন প্রকল্পের সেই ছবির বিষয়ে কিন্তু ঠিকই গোপন রাখলেন।

‘দ্য বিএফজি’ নির্মাতা স্পিলবার্গ বলেন, ‘পিটার তাঁর “হবিট” নিয়ে খুব ব্যস্ত ছিলেন। এ কারণে “টিনটিন” থেকে তিনি দূরে ছিলেন। তিনি আমার কোম্পানির জন্য অন্য একটি ছবি বানাবেন।’

স্পিলবার্গ আরও বলেন, ‘মি. জ্যাকসন “দ্য অ্যাডভেঞ্চার অব টিনটিন”-এর সিক্যুয়েল করার জন্য প্রস্তুত আছেন। তবে এটা নতুন প্রকল্পের পরে হবে।’
এনডিটিভি মুভিজ