ইনস্টাগ্রামে টম হিডলস্টোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘থর’ ছবিতে সুপারহিরো লোকির বেশে অভিনেতা টম হিডলস্টোনকে দেখতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও একটি বছর। অবশ্য, ইনস্টাগ্রামে টমকে ‘ফলো’ করলে এখনই তাকে দেখতে পাবেন লোকির পোশাকে। হ্যা, পাঠক অবশেষে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট খুললেন টম। আর এখানে এটিই তার প্রথম ও এখন পর্যন্ত প্রকাশিত একমাত্র ছবি।
১০ আগস্ট ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খুলেছেন টম। মাত্র তিন দিনেই তার ফলোয়ার সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে। অবশ্য তিনি এখন পর্যন্ত ফলো করছেন মাত্র ১৭ জনকে। বলাই বাহুল্য এর মধ্যে আছেন তার প্রেমিকা টেলর সুইফট। আরও আছেন ব্রি লারসন, ক্রিস হেমসওয়ার্থ, রবার্ট ডাউনির মতো তারকারা। এনডিটিভি।