ঈদের ছবি 'মেইজ রানার: দ্য স্কর্চ ট্রায়ালস'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি ছবির ভিড়ে ভিনদেশি ছবির কদর হয়তো কমই থাকতে পারে। কিন্তু এরপরও ঈদ বলে কথা। তাই বাংলাদেশি হলিউডপ্রেমীদেরও হতাশ করলো না স্টার সিনেপ্লেক্স। ঈদ উপলক্ষে রাজধানীর এই মাল্টিপ্লেক্সটি মুক্তি দিচ্ছে নতুন ছবি ‘মেজ রানার: দ্য স্কর্চ ট্রায়ালস’। আগামীকাল থেকে এ ছবির নিয়মিত প্রদর্শনী চলবে। গত ১৮ সেপ্টেম্বর ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।
২০১৪ সালে মুক্তি পায় ‘দ্য মেজ রানার’ ছবিটি। এবারের ‘মেজ রানার: দ্য স্কর্চ ট্রায়ালস’ সেই ছবিটির সিক্যুয়াল। প্রথম ছবিটির মতো এবারের পর্বটিও পরিচালনা করেছেন ওয়েজ বল। ডিলান ও’ব্রায়ান, কি হং লি, প্যাট্রিসিয়া ক্লার্কসনদের সঙ্গে এই পর্বে যুক্ত হয়েছেন রোজা স্যালাজার, জ্যাকব লফল্যান্ড, এইডেন গিলেন, বেরি পিপার, লিলি টেলর প্রমুখ।