উইদারস্পুনের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজ উইদারস্পুন
রিজ উইদারস্পুন

ক ফোঁটা চোখের জল ফেলেছ, যে তুমি ভালোবাসবে? রিজ উইদারস্পুনকে এই প্রশ্ন করতে যাবেন না। হলিউড তারকার চোখে নাকি বারোমাসি বর্ষা। আর সব নারীর মতো তিনিও চোখের অশ্রু গোপনে বিসর্জন করতে ভালোবাসেন। তবে পার্থক্য হলো, বালিশের এক পাশ ভেজানোর বদলে তিনি কান্নার জন্য বেছে নেন রান্নাঘর!
৩৮ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ‘আমি আমার রান্নাঘরের মেঝেতে এলিয়ে পড়ে ঢের কাঁদি।’ নীরবে অশ্রু বিসর্জনের জন্য রান্নাঘরের চেয়ে ভালো জায়গা নাকি আর হয় না। তবে কিসের এত দুঃখ এই দুঃখিনীর, সেই রহস্য খোলাসা হয়নি। সেটি গোপন কান্নার মতো গোপনই রেখেছেন। এতটুকুই কেবল বলেছেন, ‘মানুষ হিসেবে আমরা মাঝে মধ্যেই দুর্বল অনুভব করি, দুঃখে নুইয়ে পড়ি, উন্মাদ হয়ে যাই, পরাজিত মনে হয় নিজেকে।’ আইএএনএস।