উইলিয়ামস-তনয়ার রক্তাক্ত হৃদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে জেলডার সঙ্গে রবিন উইলিয়ামস
মেয়ে জেলডার সঙ্গে রবিন উইলিয়ামস

এমনিতেই বাবাকে হারিয়ে শোকে আচ্ছন্ন ছিলেন। নিজের শোক প্রকাশে জেলডা আশ্রয় নিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের। সেখানে সহানুভূতি পেয়েছেন। পেয়েছেন সহমর্মিতা আর ভালোবাসা। কিন্তু যা হয়, কয়েকজন মানুষ রবিন উইলিয়ামসের আত্মহত্যা নিয়ে রূঢ় মন্তব্য করে বসেন। জেলডা এতে আরও আহত হন। উইলিয়ামস-তনয়া তাই সিদ্ধান্ত নিয়েছেন, আগামী কিছুদিন সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলো আর ব্যবহারই করবেন না।
ইনস্ট্যাগ্রামে ২৫ বছর বয়সী জেলডা লিখেছেন, ‘এই অ্যাকাউন্টটি আমি কিছুদিন আর ব্যবহার করব না। এটা ডিলিট করে দেব কি না সেটিও ভাবছি। এই কঠিন সময়ে দয়া করে আমার, আমার পরিবার ও স্বজনদের অসম্মান করবেন না।’ আইএএনএস।