উঠতি তারকার তালিকা প্রকাশ

উঠতি পাঁচ তারকার তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)। ব্রিটিশদের ভোটের মাধ্যমে বাফটার মনোনয়ন পাওয়া এ তারকাদের মধ্যে থেকে একজন সেরা নির্বাচিত হবেন।
২০১৭ সালের সেরা উঠতি তারকা হিসেবে মনোনয়ন পাওয়া তারকাদের প্রথমেই আছেন স্পেনীয় অভিনেত্রী লাইয়া কস্তা। ‘ভিক্টোরিয়া’ ছবিতে অভিনয় করে বিশ্ববাসীর নজর কাড়েন তিনি। এরপরেই আছেন লুকাস হেজেস। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবিতে বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে দেখা গেছে তাঁকে। তালিকার তিন নম্বরে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবিতে ‘স্পাইডারম্যান’ চরিত্রে অভিনয় করা টম হল্যান্ড। চার-এ ‘লাভিং’ ছবিতে সাড়া ফেলা অভিনেত্রী রুথ নেগা এবং সব শেষে ‘দ্য উইচ’ সিনেমায় অভিনয় করা আনিয়া টেইলর জয়।
এ পাঁচ শিল্পীর নাম ও কাজের বিবরণ প্রকাশ করেছে বাফটার ওয়েবসাইট। দেখা যাক, সেরা তরুণ তারকা হিসেবে ব্রিটিশদের ভোটে কে এগিয়ে যায়। বাফটা ডট অর্গ