উড়ছে 'বার্ডম্যান'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরটা কি হতে যাচ্ছে খ্যাতিমান মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর? এখন পর্যন্ত যা হিসাবনিকাশ তাতে মনে হচ্ছে এমনটাই। অক্টোবরে মুক্তি পায় আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত বার্ডম্যান। গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডসে এ ছবি মনোনয়নের দিক থেকে সবার চেয়ে এগিয়ে আছে।
গত বৃহস্পতিবার ৭২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করা হয়। সেখানে ইনারিতুর বার্ডম্যান পায় সাতটি বিভাগে মনোনয়ন। গোল্ডেন গ্লোবের এক দিন আগে ঘোষণা দেওয়া হয় স্ক্রিন অ্যাক্টস গিল্ড অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। সেখানেও জয়জয়কার বার্ডম্যান-এর।
আসছে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ৭২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মূল আয়োজন। আর ২১তম স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডসের চূড়ান্ত আসর বসবে ২৫ জানুয়ারি। পিপল ম্যাগাজিন