উডি যখন এলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে ইরেশনাল ম্যান ছবিটি নিয়ে বক্তব্য দিচ্ছেন উডি অ্যালেন। ছবি: এএফপি
কান চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে ইরেশনাল ম্যান ছবিটি নিয়ে বক্তব্য দিচ্ছেন উডি অ্যালেন। ছবি: এএফপি

কিন্তু উডি অ্যালেন যেন একাই একশো। অভিনেত্রী এমা স্টোনসহ তিনি উৎসবে আসতেই সব মনযোগ নিমেষে তাঁর দিকে। ৫০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ার তাঁর। অস্কার মনোনয়ন পাওয়া বা অস্কার বিজয় সবই এখন তাঁর কাছে ডালভাত। অভিনেতা ও নির্মাতা দুই দিক থেকেই তিনি আমেরিকান ছবির সত্যিকার এক আইকন।

অ্যানি হল, ম্যাচ পয়েন্ট, স্কুপ, ভিকি ক্রিস্টিনা বার্সিলোনা, থেকে হালের ব্লু জেসমিন। উডি অ্যালেনের ছবির সংখ্যাও যেন অগণিত। এবারে উডি অ্যালেনের ইরেশনাল ম্যান আছে কান চলচ্চিত্র উৎসবের আউট অব কম্পিটিশন বিভাগে। সেই সূত্রেই এই মার্কিন কিংবদন্তির কান চলচ্চিত্র উৎসবে আগমন।