এ কোন ঝামেলা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝামেলাটির সঙ্গে কিরা নাইটলি একেবারেই অপরিচিত নন। অনেকবারই বিভিন্ন জায়গায় তাঁকে অন্য কোনো অভিনেত্রী মনে করে সই বা ছবির আবদার করা হয়েছে। কাঁহাতক আর ভালো লাগে? এবার এক ভক্তের সঙ্গে দুর্ব্যবহারই করে বসেছেন। সেই ভক্ত নাইটলিকে অ্যান হ্যাথাওয়ে ভেবে ছুটে এসেছিল।
টরোন্টো চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়ার পথে বিমানবন্দরে সেই ভক্ত ছুটে এসে তাঁকে বলে, ‘হ্যাথাওয়ে, আমি আপনার খুব ভক্ত। একটা ছবি তুলতে পারি?’ বিরক্ত হয়ে সেই ভক্তের মুখের ওপর নাইটলি বলেছেন, ‘না!’ কিন্তু এখন তাঁর উপলব্ধি, সেই ভক্ত নিশ্চয়ই ভাবল, হ্যাথাওয়ের আচরণ এত খারাপ! এ কারণে তিনি হ্যাথাওয়ের কাছে ক্ষমাও চেয়েছেন। বলেছেন, ‘আসলে অনেকেই আমাকে রাচেল ভাইস বা নাটালি পোর্টম্যান মনে করে, কিন্তু হ্যাথাওয়ে বলে এই প্রথম কেউ ভাবল।’ এমএসএন।