এ মাসেই বিয়ে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন থেরক্স ও জেনিফার অ্যানিস্টন
জাস্টিন থেরক্স ও জেনিফার অ্যানিস্টন

মিয়া-বিবি তো সেই কবেই রাজি। কিন্তু কী একটা গিট্ঠু কোথাও যেন লেগেছে। হচ্ছে হবে করেও হচ্ছে না জেনিফার অ্যানিস্টনের বিয়েটা। অবশেষে শোনা গেল, এ মাসের শেষ দিকে মেক্সিকোতে শুভ কাজ সেরে ফেলছেন জেনিফার ও জাস্টিন থেরক্স।
মেক্সিকোর সান হোসে দেল কাবোর ফ্লোরা ফার্ম জেনিফারের ছুটি কাটানোর সবচেয়ে প্রিয় জায়গা। ২৬ জুলাই এখানেই সূর্য অস্ত যাওয়ার মায়াবী মুহূর্তে গভীর আবেগ নিয়ে জেনিফার এবং থেরক্স দুজনই বলবেন, ‘আই ডু!’ বিয়েতে জনা পঞ্চাশেক অতিথি থাকার কথা। বেশি হই-হাঙ্গামা চাচ্ছেন না দুজনের কেউই। পিটিআই।