এ যুগেও প্রেমপত্র লেখেন তাঁরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমপত্র লিখেছেন জোলি-পিট
প্রেমপত্র লিখেছেন জোলি-পিট

‘তোমাকে লিখব বলে একখানি চিঠি, কতবার দ্বারস্থ হয়েছি গীতিকবিতার...’ অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিট গীতিকবিতার দ্বারস্থ হয়েছেন কি না জানা যায়নি। তবে ফেসবুক, টুইটার কিংবা ই-মেইল, মেসেঞ্জারের যুগে এসেও এই জুটি চিঠি লিখেছেন।
গত বছরের ঘটনা এটি। শুটিংয়ের কাজে জোলি ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ায় আর ব্র্যাড পিট ছিলেন লন্ডনে। তখনই দুজনের এই চিঠি চালাচালি।
নিজেদের ভালোবাসায় নতুন রঙ আনতেই হয়তো ‘সেকেলে’ ঢঙে মনের কথা আদান প্রদান করা তাঁদের। খবর লস অ্যাঞ্জেলেস টাইমস-এর।
জোলি বলেন, ‘অনেক দূরে থেকেও সে সহযোগিতাসুলভ আচরণ করে। আর চিঠি দেওয়ার বিষয়টি সত্যি অনেক রোমান্টিক ছিল। আমরা ওই সময়টা উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কল্পনা করেছিলাম, আমি যেন ইউরোপিয়ান থিয়েটারে আর ও প্যাসিফিক থিয়েটারে। আমরা হাতে লেখা চিঠি আদান-প্রদান করতাম। সত্যি, এটি আমাদের একই বন্ধনে থাকার সুযোগ করে দিয়েছিল। তখন ভাবতাম মানুষ মাসের পর মাস ভালোবাসার মানুষের কাছ থেকে কীভাবে আলাদা থাকে!’
প্রতিবেদনে বলা হয়, জোলি ভবিষ্যতে পরিবার ও দাতব্যকাজে সময় দিতে কাজের পরিমাণ কমিয়ে দেওয়ার কথাও ভাবছেন।