এই তবে ক্রিশ্চিয়ান বেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিশ্চিয়ান বেল
ইনস্টাগ্রাম

সারা শরীর কাপড়ে ঢাকা। ধূসর নাকি রূপালি? ফাঁস হওয়া ছবিতে চেনাও কঠিন। চেহারায়ও প্রস্থেটিক মেকআপ নাকি সিলভারের পেইন্ট, বোঝা দায়। তবে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে, তিনি ক্রিশ্চিয়ান বেল। ‘থর-ফোর’-এর কাঙ্ক্ষিত ভিলেনের তবে এই রূপ!

ডিসি সুপারহিরো ‘ব্যাটম্যান’ এবার মারভেলে। তবে নায়করূপে নয়, সুপারভিলেন হিসেবে ‘গর দ্য গড বুচার’ চরিত্রে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের মালিবুতে হচ্ছে ছবির শুটিং। সেখানকার ছবির সেট থেকে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির শুটিংয়ের ছবি লিক হয়ে গেল। সেই ছবি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম। বোঝা গেল, ‘গর’ হিসেবে পুরোটাই প্রস্তুত ক্রিশ্চিয়ান বেল। বলা হচ্ছে ‘থর’-এর সবচেয়ে শক্তিশালী খল চরিত্রের মধ্যে অন্যতম গর।

ক্রিশ্চিয়ান বেলের ফাঁস হওয়া লুক
টুইটার

যদিও ছবিতে বেলের সঙ্গে অন্য কোনো অভিনেতাকে দেখা যায়নি এবং কোন দৃশ্যের ছবি লিক হয়েছে, তা–ও জানা যায়নি। চলচ্চিত্রটির সিংহভাগ শুটিং হয়েছে অস্ট্রেলিয়াতে। কিছু শুটিং পুনরায় করার দরকার ছিল। মনে করা হচ্ছে, সেখান থেকেই লিক হয়েছে বেলের ছবি।

চেনা যায়? তিনি ক্রিশ্চিয়ান বেল
টুইটার

সিনেমাটি নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। নামকরা সব অভিনেতা জড়ো হয়েছেন এখানে। নাটালি পোর্টম্যান, ক্রিস হ্যামসওর্থ, ক্রিস প্র্যাট, টেসা থম্পসন, মেলিসা ম্যাকার্থি, ম্যাট ডেমন, রাসেল ক্রো—কে নেই! মনে করা হচ্ছে, বেলের চরিত্রটিতে থাকবে সিজিআইয়েরও কাজ। মার্ভেলের চরিত্র ‘থ্যানোস’ ও ‘হাল্ক’কে যেভাবে তৈরি করা হয়েছে, গরকেও সেভাবেই বানানো হবে। ভক্তরা অনেকেই এই চরিত্রটি নিয়ে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ বলেছেন হ্যারি পটার-এর ভিলেন লর্ড ভোলডেমর্টের মতো দেখতে।

ক্রিশ্চিয়ান বেলের থর ছবিতে যুক্ত হওয়ার খবরটি ছবিসহ এভাবে প্রকাশ করেছিলেন ভক্তরা।
ইনস্টাগ্রাম

এর আগে টেসা থম্পসনের মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল যে মার্ভেলে অভিনয় করছেন ক্রিশ্চিয়ান বেল। তখন থেকেই ছবিটি নিয়ে আগ্রহের শেষ নেই মারভেল ভক্তদের। এটি যে বড় ক্যানভাসের ছবি হতে যাচ্ছে, তার প্রমাণ পাওয়া গিয়েছিল। পরিচালক তাইকা ওয়াইতিতি একবার বলেছিলেন, এটা সেরা থর সিনেমা হতে যাচ্ছে। মার্ভেলের অতিমানব পৃথিবীতে থর আসে ২০১১ সালে, দুই বছর পর ২০১৩ সালে আসে দ্বিতীয় সিনেমা থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড, এরপর ২০১৭ সালে আসে থর: র‌্যাগনারক। ২০২২ সালে আসছে নতুন ছবি থর: লাভ অ্যান্ড থান্ডার। সূত্র: পিপল, দ্য থিংস