এই না হলে সখী...

‘দ্য হান্টসম্যান: উইন্টার্স ওয়ার’ ছবিতে শার্লিজ থেরনের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন এমিলি ব্লান্ট। পর্দার সেই দুই বোন বাস্তবে কিন্তু খুব ভালো বন্ধু। তাই ব্লান্টের মুখে হাসি ফোটাতেই বিশাল এক মহাযজ্ঞের আয়োজন করে ফেললেন থেরন। কয়েক মাস বাদেই দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট। হবু মায়ের জন্য তাই চমৎকার এক ‘সাধ’ অনুষ্ঠানের (যাকে ভিনদেশে ‘বেবি শাওয়ার’-ও বলা হয়) আয়োজন করে ফেলছিলেন শার্লিজ।
বন্ধুর জীবনের বিশেষ সময়টিকে উদ্যাপন করতেই এমন এক পরিকল্পনা করেন শার্লিজ। সুন্দর একটি কেক আর পালক দিয়ে তৈরি একটি মুকুট এনেছিলেন তাঁর সন্তানসম্ভবা সখীর জন্য। গত শনিবার এই অনুষ্ঠানে হলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন।
৩৩ বছর বয়সী অভিনেত্রী এমিলি ব্লান্টের স্বামী জন ক্রাসিনকি। তাঁদের প্রথম সন্তান হ্যাজেলের বয়স দুই বছর। হ্যালো ম্যাগাজিন।