এক ঘুষিতে চোখে কালসিটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থ্রি হান্ড্রেড ছবির একটি দৃশ্যে জেরার্ড বাটলার
থ্রি হান্ড্রেড ছবির একটি দৃশ্যে জেরার্ড বাটলার

অভিনয় জীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করছিলেন জেরার্ড বাটলার। অভিনয়কে পেশা হিসেবে নেবার প্রথম দিনই চোখ হারাতে বসেছিলেন তিনি। ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ ছবির এই তারকার শুরুটা ছিল মঞ্চে। আঘাত পেয়েছিলেন শেক্সপিয়রের নাটকে অভিনয়ের সময়।

ইউএস ম্যাগাজিনকে এই অভিনেতা জানান, আর একটু হলেই সেদিন দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন। তিনি বলেন, ‘শেক্সপিয়রের ‘কোরিওলেনাস’ নাটকের সংলাপ বলছিলাম। তাতে নাগরিকদের বিদ্রোহ করার একটা দৃশ্য ছিল। নির্দেশক সেভাবেই আমাদের জড়ো করেছিলেন। আমাদের দুই পক্ষের হাতেই অস্ত্র হিসেবে ছিল কাঠের বাঁট। কিন্তু সেটা দিয়ে কী করতে হবে আমাদের জানা ছিল না। বিদ্রোহীদের একজন অকস্মাত আমার ডান চোখে আঘাত করে বসে। ভীষণ ব্যথা পেয়েছিলাম। প্রায় দুই সপ্তাহ কালসিটে পড়ে ছিল চোখের ওপর।’

আগামীকাল মুক্তি পাচ্ছে এই অভিনেতার নতুন ছবি ‘লন্ডন হ্যাজ ফলেন’। ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ সিরিজের এই ছবিতে আরও অভিনয় করেছেন শার্লট রালি, মরগান ফ্রিম্যান, অ্যাঞ্জেলা বিসলিসহ আরও অনেকে। ইন্ডিয়ান এক্সপ্রেস