এক চুমুতেই ৬৪ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী লিজ হার্লি ও জুলিয়ান ভার্টি
অভিনেত্রী লিজ হার্লি ও জুলিয়ান ভার্টি

বলতে পারেন, চুমুর আবার কিসের দাম। স্বর্গীয় ভালোবাসা থেকে যে চুমু এঁকে দেওয়া হয়, সে তো অমূল্য। তা তো বটেই। তবে কতটা মূল্য চুমুর, সেটাই জানলেন জুলিয়ান ভার্টি নামের এক ভদ্রলোক। অভিনেত্রী লিজ হার্লিকে চুমু খাওয়ার বিনিময়ে ৫০ হাজার পাউন্ড খরচ করতে হয়েছে তাঁকে। বাংলাদেশি মুদ্রায় যা কিনা প্রায় ৬৪ লাখ টাকা!
না, শাস্তি বা আক্কেলসেলামি গুনতে এত টাকা দিতে হয়নি ভার্টিকে। কানাডিয়ান এই ব্যাংকমালিক এত টাকা গুনেছেন দাতব্য কাজেই। হার্লিকে চুমু খাওয়ার বিনিময়ে ওঠা টাকার পুরোটাই যাবে সংগীত কিংবদন্তি এলটন জনের এইডস ফাউন্ডেশনে।
তবে দুজনের চুমুটা কিন্তু বেশ আবেগঘন হয়েছে বলেই মনে হয়েছে। অবশ্য ভার্টি জানিয়েছেন, এতে তাঁর স্ত্রী কিছু মনে করেননি। আর হার্লির নতুন প্রেমিক ডেভিড ইয়ারোও মেনে নিয়েছেন হাসিমুখে। ডেইলি মেইল।