এক ঢিলে দুই পাখি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার অ্যানিস্টন-জাস্টিন থেরক্স
জেনিফার অ্যানিস্টন-জাস্টিন থেরক্স

২০১১ সালে প্রেম। পরের বছর বাগদান। কিন্তু বিয়েটা যেন করি করি করেও করা হচ্ছিল না। অবশেষে সে জট খুলেছে। ৫ আগস্ট অনেকটা গোপনেই বিয়ের পর্বটি সেরেছেন জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরক্স। আর বিয়ের পরদিনই মধুচন্দ্রিমায় বোরা বোরা দ্বীপে গেছেন হলিউডের এই তারকাদম্পতি। বোরা বোরায় মধুচন্দ্রিমার পাশাপাশি এক ঢিলে দুই পাখি মারার মতো নিজের ৪৪ তম জন্মদিনও উদ্‌যাপন করবেন থেরক্স।

লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ৫ আগস্ট বুধবার ঘরোয়াভাবে বিয়ের পর্ব সেরেছেন অ্যানিস্টন ও থেরক্স। বিয়ের অনুষ্ঠানে তাঁদের বন্ধু ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ৭০ জন আমন্ত্রিত অতিথি হাজির ছিলেন।
থেরক্সের ৪৪ তম জন্মদিন ১০ আগস্ট। আমন্ত্রিত অতিথিদের চমকে দেওয়ার জন্যই নাকি বিয়ের এ খবর গোপন রাখা হয়েছিল। অতিথিদের বলা হয়েছিল, থেরক্সের জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেবল এ জুটির কাছের কয়েকজন বন্ধুই শুধু বিয়ের ব্যাপারটি জানতেন। অবশ্য অতিথিদের চমকে দেওয়ার এ পরিকল্পনা বেশ ভালোই কাজে দিয়েছিল। জন্মদিনের অনুষ্ঠানের আমন্ত্রণে অতিথিরা এসে দেখেন বিয়ের অনুষ্ঠান। এতে ভীষণ অবাক হন তাঁরা।
ঘরোয়া এ বিয়েতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন এলেন ডিজেনার্স, চেলসিয়া হ্যান্ডলার, লিসা কুড্রো, হাওয়ার্ড স্টার্ন, এমিলি ব্লান্ট প্রমুখ।