এক নম্বরে জনি ডেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে জনি ডেপ বলেছিলেন, অস্কার তিনি চান না। মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া জানাতে নাকি বিব্রতবোধ করেন তিনি। অথচ অনলাইন চলচ্চিত্র তথ্যভান্ডার আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেইস) তালিকা অনুযায়ী, জনি ডেপকে নিয়েই দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি। শিগগিরই ২৫ বছর পূর্ণ হতে যাচ্ছে আইএমডিবির। এ উপলক্ষে যেসব তারকা সম্পর্কে ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি, তাঁদের মধ্যে ক্রমানুসারে ২৫ জনের তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটটি। জানা গেছে, আইএমডিবিতে ‘জনি ডেপ’ লিখে সবচেয়ে বেশি ‘সার্চ’ করেছেন এর ব্যবহারকারীরা। তালিকায় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকার পরে যথাক্রমে আছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। আইএমডিবির দেওয়া তথ্য অনুসারে, প্রায় ২৫ কোটি চলচ্চিত্রপ্রেমী প্রতি মাসে এই ওয়েবসাইটে ঢুঁ মারেন। গিকওয়্যার।