এক ফ্রেমে এত তারকা!

২০১৪ সালে অস্কারের সেই সুবিখ্যাত সেলফির কথা মনে আছে? উপস্থাপক এলেন ডিজেনারাসের তোলা সেই সেলফি যেন ছিল তারার মেলা। ভাবছেন, এক ফ্রেমে এত তারার মেলা শুধু অস্কার আসরেই সম্ভব? তাহলে দেখে নিন এই ছবিটা। এটি মনে করিয়ে দেবে এলেনের তারকাবহুল সেই সেলফির কথাই। বাঘা বাঘা হলিউড তারকা সব জড়ো হয়েছেন এই এক ছবিতে। ছবিতে আছেন হলিউড কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড। ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’, ‘আ ফিস্টফুল অব ডলারস’, ‘আ পারফেক্ট ওয়ার্ল্ড’-এর মতো বহু সাড়া জাগানো ছবি যাকে নিয়ে গেছে হলিউডের সর্বকালের সেরাদের তালিকায়। আছেন হলিউডের আরেক ‘গ্রেট’ রবার্ট ডি নিরো। আছেন হলিউডের ‘প্রিটি উইম্যান’ অস্কার বিজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস। আর অভিনেতা ম্যাট ডেমন তো সব সময়ই আছেন আলোচনায়। ৪ জুন হলিউডের এই সব তারকা একসঙ্গে হয়েছিলেন স্পাইক টিভির অ্যানুয়াল গাইস চয়েস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে।
সূত্র: গেটি ইমেজেস/স্পাইক টিভি