একই ছবিতে বাবা-মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডেপ
জনি ডেপ
লিলি রোজ
লিলি রোজ

মেয়েকে হলিউডের ঝলমলে দুনিয়া থেকে একটু দূরেই রাখতে চেয়েছিলেন বাবা। কিন্তু বাবার নাম যদি হয় জনি ডেপ, তারকাখ্যাতি কি মেয়ের পিছু ছাড়ে? পর্দায় তিনি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। পর্দার বাইরে মেয়ে লিলি রোজের কাছেও তিনি দেখা যাচ্ছে ‘ক্যাপ্টেন’। বাবার পদাঙ্ক অনুসরণ করে লিলির হলিউড অভিষেক হয়েছিল আগেই। নতুন খবর হলো, একই ছবিতে দেখা যাবে বাবা আর মেয়েকে। ছবির নাম ইয়োগা হোসারস।
অ্যাকশন-কমেডি ঘরানার এই ছবিতে মূল চরিত্রটা মূলত লিলিই পাচ্ছেন। ঘটনাক্রমে তাঁকে লড়তে হবে এক প্রাচীন অশুভ শক্তির সঙ্গে। আর এই লড়াইয়ে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন একজন খ্যাপাটে-সাবেক পুলিশ অফিসারকে। বুঝতেই পারছেন। এই ‘খ্যাপাটে-সাবেক পুলিশ অফিসার’-এর চরিত্রটিই করছেন জনি ডেপ।
ডেইলি মেইল।