একটি লিপস্টিক? অসম্ভব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজ উইদারস্পুন
রিজ উইদারস্পুন

হলিউডের মডেল ও অভিনেত্রী রিজ উইদারস্পুনের ব্যাগ হাতড়ালে নিশ্চিত মিলবে অন্তত তিনটি লিপস্টিক। একটি লিপস্টিক নিয়ে নাকি ঘর থেকেই বের হন না রিজ উইদারস্পুন। নিজেকে সুন্দর দেখানো বলে কথা; এ নিয়ে কোনো আপস নয়। ফলে এই অভিনেত্রী সঙ্গে নিয়ে বের হন বেশ কিছু প্রসাধনী। সম্প্রতি কনটাক্ট মিউজিককে তিনি জানিয়েছেন তাঁর সার্বক্ষণিক সঙ্গী প্রসাধনীগুলোর কথা।
রিজ উইদারস্পুন বলেছেন, ‘একটা শিয়া বার, আঠা আর তিনটি ভিন্ন ভিন্ন রঙের লিপস্টিক সব সময় ব্যাগে রাখি। উজ্জ্বল রঙের ওই লিপস্টিকগুলোই আমাকে সুন্দর রাখে।’
তবে শুধু লিপস্টিকে ভরসা নেই রিজের। তাঁর ব্যাগে আরও থাকে রাজ্যের জিনিসপত্তর। সেসবের মধ্যে থাকে চোখের মেকআপ। চোখটা একটু নীলচে করে রাখতে ভালোবাসেন তিনি। এ ছাড়া আইলাইনার তো থাকেই।
আরও একটি জরুরি জিনিস রিজ উইদারস্পুন তাঁর ব্যাগে রাখতে ভোলেন না। তাঁর ভাষায়, ‘আরও একটি জিনিস অবশ্যই ব্যাগে রাখি, টম ফোর্ডের আইলাইনার। মেটালিক মিঙ্ক।’
গত বছর রিজ উইদারস্পুনকে দেখা গিয়েছিল ‘হট পারস্যুট’ ছবিতে। ইন্ডিয়ান এক্সপ্রেস।