একটু বেশিই যত্নশীল জর্জ ক্লুনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাল ও জর্জ ক্লুনি
আমাল ও জর্জ ক্লুনি

যমজ সন্তানের বাবা হতে যাচ্ছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। তাই স্ত্রী আমাল ক্লুনির প্রতি তিনি একটু বেশিই যত্ন নিচ্ছেন বলে মনে হচ্ছে। কাছছাড়া হচ্ছেন না আমালের। এমনকি ‘অরা পুরস্কার’ অনুষ্ঠানেও যোগ দেননি গেল রোববার। আর্মেনিয়ার গণহত্যার সময় বেঁচে যাওয়া সাহসী ব্যক্তিদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। গত বছর জর্জ ক্লুনি ছিলেন বিচারক দলের সদস্য। এবার সেখানে তাঁর পুরস্কার প্রদানের জন্য উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু স্ত্রীকে একা ফেলে যেতে চাননি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে।

ক্লুনি একপ্রকার মজা করেই বলেছেন, ‘আমি আসলেই যেতাম! কিন্তু যদি সেখানে যেতাম আর ওই সময় আমাদের যমজ সন্তানের জন্ম হতো, তাহলে আমি আর জীবনেও বাড়ি ফিরতে পারতাম না।’ মনে হয় স্ত্রীর ঝাড়ি খাওয়ার ভয়ে তিনি আর্মেনিয়া যাননি! কিন্তু কথাটা তিনি রসিকতা করেই বলেছেন।

আগামী জুন মাসে যমজ সন্তানদের স্বাগত জানানোর সম্ভাবনা আছে ক্লুনি দম্পতির। ঘনিষ্ঠ এক সূত্র জানায়, অন্তঃসত্ত্বা আমাল বেশ সুস্থ আছেন। আর সন্তান আসবে বলে তাঁরা দুজনেই খুব খুশি। তথ্যসূত্র: পিপল