এক্কেবারে বুদ্ধু!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র নির্মাতারা হবেন প্রযুক্তির ব্যাপারে একেবারে সচেতন। কারিগরি ধারণায় পরিপূর্ণ হতে হয় তাঁদের। কিন্তু এ সময় এমন কোনো নির্মাতার কথা কি ভাবা যায়, যে কিনা একটা ই-মেইল পাঠাতে পারেন না? তার ওপর সে ব্যক্তিটি যদি হন লর্ড অব দ্য রিংস আর হবিট ছবির পরিচালক, তাহলে তো বিশ্বাস করা কঠিনই হবে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। লর্ড অব দ্য রিংস ছবির পরিচালক পিটার জ্যাকসন কম্পিউটার চালানোর ব্যাপারে এক্কেবারে বুদ্ধু। সাধারণ ই-মেইলটি পর্যন্ত তিনি করতে পারেন না। কিন্তু বানিয়ে ফেলেন প্রযুক্তিনির্ভর বিশাল বিশাল সব ছবি। এসব কিছুর কৃতিত্ব পিটার দেন তাঁর দলের কর্মীদের। পিটার জানান, কর্মীদের কল্যাণেই প্রযুক্তির অজ্ঞতা তাঁকে ভাবায় না মোটেও। আইএএনএস।