এক্সপেনডেবলস এবার এশিয়ায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্সপেনডেবলস থ্রি ছবির পোস্টার
এক্সপেনডেবলস থ্রি ছবির পোস্টার

এ মাসেই মুক্তি পেয়েছে এক্সপেনডেবলস থ্রি। হলিউড কাঁপানো মারকুটে নায়কেরা যেন ‘দলে দলে যোগ দিন’ স্লোগান দিয়ে এক্সপেনডেবলস থ্রি-এর অভিনয়শিল্পীর তালিকায় যুক্ত হয়েছেন। আর্নল্ড শোয়ার্জনেগার, সিলভেস্টার স্ট্যালন, ব্রুস উইলিস... ছবিতে উপস্থিত তারকা অভিনয়শিল্পীদের নাম উল্লেখ করাটা রীতিমতো কঠিন। কে কে আছেন না বলে কে কে এ ছবিতে নেই, সে তালিকা দেওয়াই বোধ হয় সহজ! এরই মধ্যে দুর্ধর্ষ সৈনিকের দল বক্স অফিস কাঁপানো শুরু করেছে।
শুরু হয়ে গেছে এক্সপেনডেবলস ফোর নিয়ে জল্পনা-কল্পনাও। সম্প্রতি এক্সপেনডেবলস থ্রির প্রচারণার সময় সিলেভস্টার স্ট্যালন জানিয়েছেন, শিগগিরই হয়তো এশিয়ায় এক্সপেনডেবলস ছবির পরবর্তী পর্বের শুটিং শুরু হবে। ইয়াহু নিউজ।