এখনও 'প্রিটি ওম্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়া রবার্টস
জুলিয়া রবার্টস

২৫ বছর আগে ক্যালিফোর্নিয়ার বেভারলি উইলশায়ার হোটেলে হয়েছিল প্রিটি ওমেন ছবির শুটিং। ১৯৯০ সালে মুক্তি পাওয়া আলোচিত এই ছবিটির নায়িকা ছিলেন জুলিয়া রবার্টস। এতকাল পর, সেই হোটেলে পা রাখলেন তিনি। বিভিন্ন সময় মানবকল্যাণে ভূমিকা রাখার জন্য তাঁকে পুরস্কৃত করেছে একটি দাতব্য সংস্থা। পুরস্কার গ্রহণ করতেই হাজির হয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী। গত ২৫ বছরে মেঘে মেঘে কত বেলা গেছে, আজও তিনি ‘প্রিটি ওম্যান’ই আছেন। অনুষ্ঠানে জুলিয়ার সঙ্গে তাঁর স্বামী ড্যানি মডারেরও উপস্থিত থাকার কথা ছিল। জুলিয়া বলেন, ‘কাজের চাপে পড়ে আমার “হট হাসব্যান্ড” আসতে পারেনি।’ ই অনলাইন