প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


সম্মানসূচক স্বর্ণপাম বলে কথা। অবশ্য ব্যক্তিত্বটাও সে রকম। তিনি ফ্রান্সের কিংবদন্তি নির্মাতা এগনেস ভারদা। এবারে কান উৎসবে তিনি পেলেন সম্মানসূচক স্বর্ণপাম। প্রথম নারী নির্মাতা হিসেবে এ সম্মাননা পাচ্ছেন এগনেস। খুব বড় ব্যতিক্রম না হলে আপনারা যখন এই লেখা পড়ছেন, ততক্ষণে তাঁর হাতে উঠে গেছে সম্মানসূচক পাম দ্য’র।
এর আগে এই বিরল সম্মান পেয়েছেন উডি অ্যালেন, মানুয়েল দে অলিভিয়েরা, ক্লিন্ট ইস্টউড ও বারনার্দো বার্তোলুচ্চির মতো চলচ্চিত্র ব্যক্তিত্বরা।
