এবার জেনিফার-জাস্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার অ্যানিস্টোন ও জাস্টিন থ্রু
জেনিফার অ্যানিস্টোন ও জাস্টিন থ্রু

হলিউডপাড়ায় যেন বিয়ের ধুম লেগেছে। ব্র্যাঞ্জেলিনার বিয়ে নিয়ে কদিন আগেই সরগরম ছিল সংবাদমাধ্যমগুলোয়। ওকে! ম্যাগাজিনের দেওয়া তথ্য সঠিক হলে, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন ব্র্যাড পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টোন। পাত্রের নামে অবশ্য কোনো ‘চমক’ নেই। জেনিফার অ্যানিস্টোন আর জাস্টিন থ্রু, ২০১২ সালের আগস্ট মাসে ঢাকঢোল পিটিয়েই দুজন জুটি বেঁধেছেন। অপেক্ষা ছিল আনুষ্ঠানিকভাবে বর-কনের সাজে দুই তারকাকে দেখার। এবার বোধ হয় প্রতীক্ষার অবসান হচ্ছে। ঠিকঠাক তারিখটা এখনো সংবাদমাধ্যমগুলোর কানে পৌঁছায়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জেনিফার-জাস্টিন এরই মধ্যে তারিখ ঠিক করে ফেলেছেন। বিয়ের ক্ষেত্রে অবশ্য অতটা ধুমধাম করতে তাঁরা রাজি নন। ঘরোয়াভাবে চুপিসারে আনুষ্ঠানিকতা সেরে ফেলার ইচ্ছে দুজনের। জেনিফার অ্যানিস্টোনের একজন কাছের বন্ধু ওকে! ম্যাগাজিনকে বলেছেন, ‘বিয়েটা সত্যিই হচ্ছে। এ নিয়ে জেন খুবই রোমাঞ্চিত। সে বলেছে, “এটা হবে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন।”’ মিরর।