এবার হলো ছাড়াছাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলাস কেজ ও এলিস কিম
নিকোলাস কেজ ও এলিস কিম

নিকোলাস কেজ ও এলিস কিম আলাদা থাকছিলেন সেই জানুয়ারি থেকেই। এবার তাঁদের বিচ্ছেদের খবর নিশ্চিত করলেন অস্কারজয়ী এই অভিনেতার মুখপাত্র। আগামী আগস্টে কেজ ও কিম জুটির বিয়ের ১২ বছর পূর্ণ হওয়ার কথা ছিল।
২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় পরিচয় হয় নিকোলাস কেজ (৫২) ও এলিস কিমের (৩২)। ওই রেস্তোরাঁয় কাজ করতেন এলিস। পরিচয়ের অল্প কদিনেই বিয়ে করেন তাঁরা। এই জুটির ১০ বছর বয়সী একটি সন্তানও আছে।
এটি ছিল নিকোলাস কেজের তৃতীয় বিয়ে। এর আগে লিসা ম্যারি প্রিসলি ও প্যাট্রিসিয়া আরকেটের সঙ্গে সংসার করেছেন এই অভিনেতা। লিসা ম্যারি প্রিসলির সঙ্গে বিয়ে টিকে ছিল মাত্র চার মাস। লিভিং লাসভেগাস (১৯৯৬) ছবিতে অভিনয় করে অস্কার জেতেন নিকোলাস কেজ। সূত্র: পিপল।