এবারও ছেলের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেগান ফক্স
মেগান ফক্স

হলিউডের তারকা জুটি মেগান ফক্স ও ব্রায়ান অস্টিন গ্রিনের সংসারে দুই সন্তান। দুজনই ছেলে। এবারও ছেলে সন্তানের মা হতে যাচ্ছেন ফক্স। মেগানের বাবা ফ্র্যাংকলিন ফক্স জানিয়েছেন এ খবর।
ফ্র্যাংকলিন মেয়ের সম্পর্কে বলেন, ‘মেগান একজন অসাধারণ মা। আমি তো বিশ্বাসই করতে পারছি না সে তিন ছেলের মা হবে।’
মেগানের বাবা আরও জানান, তাঁর মেয়ে ও জামাতা এখন আর বিবাহবিচ্ছেদের কথা ভাবছেন না। তাঁরা একসঙ্গে আছেন এবং সুখেই দিন কাটাচ্ছেন। তিনি বলেন, ‘ব্রায়ানের সঙ্গে আমার অসংখ্যবার দেখা হয়েছে। ও ভীষণ ভালোমানুষ।’
২০১০ সালে বিয়ে করেন মেগান ও ব্রায়ান। তাঁদের দুই ছেলের একজনের বয়স তিন, অন্যজনের দুই। মজার বিষয় হলো, ব্রায়ানের আগের ঘরের যে সন্তানটি রয়েছে, সেও ছেলে।
২০১৫ সালের আগস্ট মাসে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন মেগান-ব্রায়ান জুটি। কিন্তু এপ্রিল মাসেই মেগানের মা হওয়ার খবরটি জানাজানি হলে সবাই অবাক হয়ে যায়। এখন তাঁরা আবারও একসঙ্গে থাকতে আরম্ভ করেছেন।
এ প্রসঙ্গে ‘ডেসপারেট হাউজওয়াইভস’ অভিনেতা ব্রায়ান বলেন, ‘আসলে কোনো কিছুই পরিকল্পনা করে হয় না। কিছুই পরিকল্পনা করে করিনি। যা ঘটছে, তার সঙ্গেই নিজেকে মানিয়ে নিতে হবে।’
সূত্র: হ্যালো ম্যাগাজিন