এমন মৃত্যু চাননি উইলিয়ামসও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিন উইলিয়ামস
রবিন উইলিয়ামস

মৃত্যুভয় কার না হয়! রবিন উইলিয়ামসও মৃত্যুকে ভয় পেতেন। অথচ সেই তিনিই মৃত্যুদূতকে স্বেচ্ছায় ডেকে এনেছেন দুয়ারে। যদিও মাদক পুনর্বাসনে তাঁর সঙ্গে থাকা এক বন্ধু বলেছেন, উইলিয়ামস চেয়েছিলেন, তাঁর মৃত্যু যেন হয় শান্ত, ধীরস্থিরভাবে।
নেশা থেকে মুক্তি পেতে পুনর্বাসন-প্রক্রিয়া শুরু করেছিলেন মার্কিন অভিনেতা। সেখানে পরিচয় হয় টেরেসা কোহেনের সঙ্গে। সেই কোহেন বলেছেন, মাদক বা অ্যালকোহলে নেশাগ্রস্ত থাকা অবস্থায় হুট করে মারা যাওয়া নিয়ে ভয় কাজ করত উইলিয়ামসের মধ্যেও। কাঁদতে কাঁদতে উইলিয়ামস নাকি কোহেনকে বলেছিলেন, পরিবারের সদস্যরা তাঁর এমন মৃত্যু অসহায়ভাবে তাকিয়ে তাকিয়ে দেখবে, তাঁর মৃত্যু নিয়ে ভুগবে—এটা তিনি মোটেও চান না।
কোহেন জানিয়েছেন, ভক্তদের সঙ্গে মিশতে তাঁর খুবই ভালো লাগত। কিন্তু সব সময় মুখে একটা ‘সুখের মুখোশ’ পরে থাকতে থাকতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আইএএনএস।