এমা ঘরে তুললেন অস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার হাতে এমা স্টোন। ছবি: এএফপি
সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার হাতে এমা স্টোন। ছবি: এএফপি

সব সুন্দরী ও গুণী অভিনেত্রীকে পেছনে ফেলে অস্কার ঘরে তুললেন এমা স্টোন। ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন।

স্বপ্নের স্বর্ণমূর্তি প্রথমবারের মতো হাতে নেওয়ার জন্য এমাকে পাল্লা দিতে হয়েছে ‘এল’ ছবির ইসাবেল হুপ্যার্ট, ‘লাভিং’-এর রুথ নেগা, ‘জ্যাকি’-এর নাটালি পোর্টম্যান ও ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিনস’-এর মেরিল স্ট্রিপের সঙ্গে।