এমার একটি টুইট, অতঃপর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালান রিকম্যানের মৃত্যুর পর ‘হ্যারি পটার’ সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট সবাই টুইট করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। রিকম্যান বা স্নেইপ যে কতটা প্রিয় ছিলেন ‘পটার-পরিবার’-এর কাছে, তা প্রকাশিত হচ্ছে এ সব টুইটে।
অন্যদের মতো এমা ওয়াটসনও এ বিষয়ে বেশ কিছু টুইট করেছেন, কিন্তু তাঁর করা একটি টুইট নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। রিকম্যানের একটি ছবি দিয়ে ২৫ বছর বয়সী এমা ‘হ্যারি পটার’ ছবিতে স্নেইপের বলা একটি সংলাপ জুড়ে দিয়েছেন। স্নেইপ সেখানে বলছেন, ‘একজন পুরুষের নারীবাদী হওয়া দোষের কিছু নয়, আমার মনে হয়, তাতে নারী-পুরুষ সবারই লাভ হয়’।
তাতেই রিকম্যান-ভক্তরা চটেছেন। তাঁরা বলছেন, রিকম্যানের মৃত্যুকেও এমা নিজের নারীবাদী এজেন্ডার সঙ্গে যুক্ত করে নিয়েছেন। এটা ঠিক হয়নি।
এমা ওয়াটসন আর যে টুইটগুলো করেছেন, তা নিয়ে অবশ্য সমালোচনা হয়নি। টাইমস অব ইন্ডিয়া