এমার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা স্টোন ও অ্যান্ড্রু গারফিল্ড। ছবি: আইএএনএস
এমা স্টোন ও অ্যান্ড্রু গারফিল্ড। ছবি: আইএএনএস

এ বছরের গ্রীষ্মকালে রোমে বিয়ে করার পরিকল্পনা করেছেন অভিনেত্রী এমা স্টোন ও তাঁর প্রেমিক অ্যান্ড্রু গারফিল্ড। ২০১১ সালে ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান’ ছবির শুটিংয়ের সময় তাঁদের ঘনিষ্ঠতার শুরু। যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট এক খবরে জানিয়েছে, রোমে বিয়ের জন্য গোপনে গোপনে রোমান্টিক জায়গার খোঁজ করছে এই জুটি। গত বছরের মে মাসে এমা ও অ্যান্ড্রু আংটি বদল করেন।

এমার একটি ঘনিষ্ঠ সূত্র ওকে ম্যাগাজিনকে জানিয়েছে, সিটি হলে বিয়ের একটি আনুষ্ঠানিকতা সারতে চান অ্যান্ড্রু। কিন্তু এমা চাইছেন তাঁদের বিয়েটা আরেকটু জাঁকালো অনুষ্ঠান আর স্মরণীয় করে রাখতে।

এমার ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে, বিয়ের জন্য বিশেষ পোশাকটির নকশাও পছন্দ করে ফেলেছেন এমা। পরিবারের কয়েকজন সদস্য ও ঘনিষ্ঠ ২৫ জনের মতো বন্ধুকে নিয়ে বিয়েটা সেরে ফেলতে চান হলিউডের ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।

২০১৩ সাল থেকেই এমা ও অ্যান্ড্রুর বিয়ে খবর চাউর হতে শুরু করে। ওই সময় এমার এক বন্ধু বলেছিলেন, ‘এমা ও অ্যান্ড্রু পারিবারিক বন্ধনে যুক্ত হতে যাচ্ছেন। কথাবার্তা পাকা। তাঁরা পরস্পরকে পাগলের মতো ভালোবাসেন।’