এমার 'দ্য সার্কেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা ওয়াটসন
এমা ওয়াটসন

বয়স হলো ২৫, অথচ এমা ওয়াটসনের গা থেকে এখনো বুঝি হারমিয়োনি গ্রেঞ্জারের গন্ধ পুরোপুরি মিলিয়ে যায়নি। হ্যারি পটারের ‘শিশুশিল্পী’ আমেজ থেকে বেরিয়ে পুরোদস্তুর নায়িকা চরিত্রে অভিনয় করলেও এখনো অনেকের কাছে সেটা পুঁচকে মেয়ের পাকামো বলে মনে হয়! তাই বলে বড় পর্দার ‘ছোট মেয়ে’ হয়ে তো ক্যারিয়ারের বাকি সময়টা কাটিয়ে দেওয়া যায় না।
জেমস পনসল্টের পরিচালনায় দ্য সার্কেল ছবিতে মূল ভূমিকায় অভিনয় করছেন এমা। ছবিতে এমাকে সঙ্গ দেবেন টম হ্যাঙ্কস। এখনকার সময়ে ইন্টারনেটের যে একচেটিয়া আধিপত্য, তা-ই ফুটে উঠবে ছবির গল্পে। থ্রিলারধর্মী চলচ্চিত্রটির মাধ্যমে হ্যারি পটার তারকা কতটুকু ‘বড়’ হতে পারেন, দেখা যাক! ভ্যানিটিফেয়ার।