এর নাম জীবনযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভা লঙ্গোরিয়া
এভা লঙ্গোরিয়া

কল্পনা করুন তো, চেয়ারে বসে বসে জানালার পর্দা কিংবা বালিশের কভার সেলাই করছেন এভা লঙ্গোরিয়া! মার্কিন অভিনেত্রী, খ্যাতির তুঙ্গে পৌঁছেছেন ‘ডেসপারেট হাউজওয়াইভস’ সিরিজ দিয়ে। সেই তিনি কিনা নিজ হাতে পর্দা কিংবা বালিশের কভার সেলাই করেন! না, তাঁকে হাড়কিপটে ভাবার কারণ নেই। ডেসপারেট হাউজওয়াইভসের অষ্টম মৌসুমে প্রতি পর্বের জন্য পৌনে চার লাখ ডলার করে পারিশ্রমিক পেয়েছেন। হ্যাঁ, এক পর্বের জন্যই বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা! কিন্তু আজকের এই অবস্থানে পৌঁছাতে অনেক ঝড়ঝাপ্টা সয়েছেন। ক্যারিয়ারের শুরুর দিকে জানালার পর্দা কিংবা বালিশের কভার পর্যন্ত কেনার সামর্থ্য ছিল না। নিজেই সস্তায় কাপড় কিনে এনে বাসায় বসে বানাতেন। এখনো কিন্তু এই অভ্যাসটি ছাড়েননি। সময় পেলে ঘরের কাজ এভা নিজে করতে ভালোবাসেন। ফিমেল ফার্স্ট