ঐশ্বরিয়ার ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানে জাযবা ছবির প্রথম ঝলকের অনুষ্ঠানে ঐশ্বরিয়া  ছবি: এনডিটিভি
কানে জাযবা ছবির প্রথম ঝলকের অনুষ্ঠানে ঐশ্বরিয়া ছবি: এনডিটিভি

স্লোভেনিয়ার সাংবাদিক মাটিস মাজসেনকে হিংসা হচ্ছিল খুব। তাঁর দাবি, তিনি-ই তাঁর দেশের প্রধান বলিউডবিষয়ক লেখক। কীভাবে কীভাবে যেন তিনি ঠিকই হাজির হয়ে গেছেন গত মঙ্গলবার ঐশ্বরিয়ার জাযবা ছবির ‘ফার্স্ট লুক’ প্রকাশের অনুষ্ঠানে। সেখানে হাজির ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন নিজেই। এখন ঐশ্বরিয়ার গুণমুগ্ধ ভক্ত বনে গেছেন মাটিস। শুধু রূপ নয়, ঐশ্বরিয়ার গুণেও মুগ্ধ হয়েছেন পূর্ব ইউরোপের এই চলচ্চিত্র গবেষক। কাছ থেকে দেখায় তাঁর মনে হয়েছে ঐশ্বরিয়া ‘দারুণ রসিক আর বুদ্ধিমতী’।
কান উত্সবের মূল আয়োজনের সঙ্গে সম্পর্ক নেই, তবে ঐশ্বরিয়া জাযবা ছবির ‘প্রথম ঝলক’ বা ফার্স্ট লুক প্রকাশ করার জন্য বেছে নিয়েছেন বিশ্ব সিনেমার এই মহামিলনমেলাকেই। লালগালিচায় সাড়া ফেলার পর এবার নিজের ছবির প্রচারণায় সরব অ্যাশ। জাযবা ছবি দিয়ে দীর্ঘ সময় পর আবার বলিউডে ফিরছেন এ অভিনেত্রী। তারই প্রচারণায় তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানে।