ওবামার চোখে সেরা ছবি কোনটি

চলতি বছর নিজের ভালো লাগা একগুচ্ছ সিনেমার নাম জানিয়েছেন বারাক ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দেখা ২০২১ সালের সেরা সিনেমার তালিকা প্রকাশ করেছেন। সেখানে স্থান পেয়েছে নানা ঘরানার ছবি। টুইটারে সেই তালিকা শেয়ার করে ওবামা লিখেছেন, ‘এ বছর আমার দেখা সেরা ছবি এগুলো। তালিকার প্রতিটি ছবিই একটি শক্তিশালী গল্প বলেছে এবং আশা করি আমার মতো আপনারও ছবিগুলো ভালো লাগবে।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা
সংগৃহীত

ছবিগুলোর মধ্যে আছে স্টিভেন স্পিলবার্গের মিউজিক্যাল ড্রামা ‘ওয়েস্ট সাইড স্টোরি’, নিকোলাস কেজ অভিনীত ‘পিগ’, জেন ক্যাম্পিয়নের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’, ফ্রেড হ্যাম্পটনের বায়োপিক ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ’, জোয়েল কোয়েনের ‘দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ’, রিডলি স্কটের ‘দ্য লাস্ট ডুয়েল’–এর মতো ছবিগুলো।

জাপানের ছবি ‘ড্রাইভ মাই কার’–এর দৃশ্য
সংগৃহীত

ওবামার তালিকা
১. ড্রাইভ মাই কার
২. সামার অব সৌল
৩. ওয়েস্ট সাইড স্টোরি
৪. দ্য পাওয়ার অব দ্য ডগ
৫. পিগ
৬. পাসিং
৭. দ্য কার্ড কাউন্টার
৮. জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ
৯. দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড
১০. ওল্ড হেনরি
১১. দ্য লাস্ট ডুয়াল
১২. দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ
১৪. কাম অন, কাম অন
১৫. হোয়্যার আর ইউ গোয়িং, আইডা?

‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির দৃশ্য
সংগৃহীত

এর আগে বারাক ওবামা তাঁর প্রিয় বই ও গানের তালিকাও প্রকাশ করেছিলেন। তাঁর সেরা টিভি সিরিজের তালিকাও প্রকাশ করার কথা আছে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছাড়ার পর থেকে তিনি বিভিন্ন বিষয় নিয়ে বার্ষিক তালিকা প্রকাশ শুরু করেন।